বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি। রবিবার (৭ নভেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৯৭৫ সালের এ দিনে ক্যান্টনমেন্টের বন্দীদশা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব নেয় সিপাহী-জনতা। বোয়ালমারী পৌর বি এন পির সভাপতি শেখ আফসার উদ্দিনের সভাপতিত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায়, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলার বি এন পির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সামসুদ্দিন মিয়া ঝুনু,উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু,ফরিদপুর জেলা যুবদলের সহ -সম্পাদক মোঃ ইমরান হোসেন, পৌর বি এন পির সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল আহমেদ , উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক আলামিন অনিক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘আজকের এই দিনে ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। পাল্টে যায় দেশের পটভূমি এবং এ পরিবর্তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী এক জাতিসত্ত্বা লাভ করে বাংলাদেশ।’
Leave a Reply