শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নাগরপুরে জমিজমার বিরোধের জেরে হামলা আহত ৫

নাগরপুরে জমিজমার বিরোধের জেরে হামলা আহত ৫


নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:


টাঙ্গাইলের নাগরপুরে জমিজমার বিরোধের জের ধরে হামলায় ৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গয়হাটা ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছে শ্যামপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন (৪৩) মো. মাহবুব (২২) মো. হাবিবুর রহমান (৪৬) মো. ঠান্ডু (৬৩) মো. শিমুল মিয়া (২২)। এদের মধ্যে ২ জন নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
অভিযোগ ও আহত পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শ্যামপুর গ্রামের মৃত. মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেনের সাথে প্রতিবেশী ফজলুল হক ফজলুর (৬৫) দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। দেলোয়ার তার মায়ের ২৩ শতাংশ জমি ভোগ দখলে চাষাবাদ করে আসছে। শুক্রবার সকালে ওই জমিতে ফজলু, আজিজুল হক ও হযরত আলী গংরা দলবল নিয়ে উক্ত জমিতে গাছের চারা রোপন করতে যায়। দেলোয়ার ও তার ছেলে মামাত খালাত ভাইদের সাথে নিয়ে বাঁধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বিবাদীগণ তাদের উপর দেশী অস্র দ্বারা অতর্কিত আঘাত করে। আঘাতে দেলোয়ার ও তার ছেলে সহ ৫ জন আহত হলে দেলোয়ার, মাহবুব ও হাবিবুর রহমান হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে। গুরুত্বর আহত হওয়ায় শিমুল ও ঠান্ডু নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
নাগরপুর থানার এসআই শ্রীজীব অধিকারী বলেন, অভিযোগ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com