মোঃ শাহাব উদ্দিন রিফাত
আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার তারাগন গ্রামের, তারাগন সরকারি প্রাথমাক বিদ্যালয় মাঠে আজ ৭ই নভেম্বর, সকাল ১১ ঘটিকায়, মা সমাবেশ ২০২১ খ্রি. অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির বর্তমান সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আমিনুল ইসলাম।
প্রধান অতিথিঃ রুমানা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, আখাউড়া।
মুখ্য আলোচক ছিলেন মিজানুর রহমান, অফিসার ইন-চার্জ, আখাউড়া থানা।
মা সমাবেশের মূখ্য আলোচনায় ছিল, সন্তানের প্রতি মায়ের গুরুত্ব, ছাত্র ছাত্রীদের নিয়মাত শতভাগ উপস্থিতি, ঝরে পড়াদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, অভিবাকদের আরো গুরুত্ব দেওয়া, বিদ্যালয়ের জরাজীর্ণ পুরাতন ভবন এর পরিবর্তে নতুন ভবন স্থাপন করা।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন,নূরজাহান বেগম, উপজেলা শিক্ষা অফিসার, মোহাম্মদ কবীর, সদস্য, উপজেলা শিক্ষা কমিটি, মোঃ বাহার মিয়া, কাউন্সিলর, ৯নং ওয়ার্ড, আখাউড়া পৌরসভা,মোহাম্মদ লুৎফর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার,
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জমশেদ শাহ, সাবেক কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার , আলহাজ্ব মোঃ খোকন খান, সভাপতি, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ,পীরজাদা সৈয়দ সেলিম শাহ, সাবেক সভাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটি, তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী ও অভিভাবক।
উক্ত অনুষ্ঠানে পরিচালনা করেন মৌসুমি আক্তার, প্রধান শিক্ষক, তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
Leave a Reply