সোহানুল হক পারভেজ রাজশাহী :
আগামী ১১ নভেম্বর রাজশাহীর তানোরে ৭টি ইউপি নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসার ও প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে তানোর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, জেলা আনসার কমান্ড্যান্ট কামাল হোসেন ও তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান প্রমুখ। সভা পরিচালনায় ছিলেন তানোর উপজেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা।
সভা অনুষ্ঠানের আগে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। পরে অনুষ্ঠিত সভায় উপজেলার ৭টি ইউপি’র সকল চেয়ারম্যান, মেম্বার ও নারী আসনের প্রার্থীগণ উপস্থিত ছিলেন।#সোহানুল হক পারভেজ তানোর রাজশাহী ৯ নভেম্বর ২০২১
Leave a Reply