শনিবার, ২০ Jun ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
দুর্গাপুরে ধর্ষণ মামলায় আসামী গ্রেফতার

দুর্গাপুরে ধর্ষণ মামলায় আসামী গ্রেফতার

আল নোমান শান্ত
দুর্গাপুর প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ধর্ষণ মামলার একমাত্র আসামি মো. মুলহাসকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। তিনি দুর্গপুর উপজেলার মেনকিফান্দা গ্রামের মো. আ. বারেকের ছেলে। ধর্ষক মুলহাস ভিকটিমের (১৪) সম্পর্কে বোন জামাই।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি এতথ্য জানান র‌্যাব-১৪ এর উপপরিচালক লে. কমান্ডার (বিএন) এম. শোভন খান।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে নিজস্ব গোয়ন্দা তথ্যে দুর্গাপুরের চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বিশেষ অভিযানে মো. মুলহাসকে গ্রেফতার করা হয়। ধর্ষক মুলহাস গত ১২ সেপ্টেম্বর তার কিশোরী শ্যালিকাকে বাড়ি থেকে মুখ চেপে ধরে ভিকটিমের বসতবাড়ির উত্তর-পশ্চিম পাশে নদীর পড়ে জংগলে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিমের খালাতো ভাই (১৯) ঘটনার দিন বাদী হয়ে দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর থেকে এই মামলার একমাত্র আসামি পলাতক ছিল। ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রচার হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর থেকে র‌্যাব আসামিকে ধরতে নজরধারী বৃদ্ধি করে। অবশেষে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় বিজ্ঞপ্তিতে থেকে এসব তথ্য জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com