মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্বশুরকে বিয়ে করায় নারীর মুখে চুন কালি, কাটা হলো মাথার চুল

শ্বশুরকে বিয়ে করায় নারীর মুখে চুন কালি, কাটা হলো মাথার চুল


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি


যশোরে শ্বশুরকে বিয়ে করায় কাজল রেখা (৪৫) নামে এক নারীর মুখে চুন কালি মাখিয়ে মাথার চুল কেটে দেয়া হয়েছে। এছাড়াও তাকে করা হয়েছে নির্যাতন। শনিবার বিকেলে সদর উপজেলার মালঞ্চি গ্রামে ঘটনাটি ঘটে। ওই নারী যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এরআগে সকালে বিয়ের ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে গোলযোগ হয়। এতে দুই পক্ষের তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন মালঞ্চি গ্রামের নওয়াব আলীর ছেলে রয়েল হোসেন (৪০), প্রতিপক্ষের পাচু মিয়ার ছেলে আক্তার হোসেন (৩৯) ও রিপন (৩৫)।
স্থানীয়রা জানিয়েছেন, মালঞ্চি গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে রেজাউল ইসলাম মারা যাওয়ার পর স্ত্রী কাজল রেখা স্বামীর বাড়িতে বসবাস করতেন। এরই মধ্যে চাচা শ্বশুর নওয়াব আলীর সাথে তার পরকীয়া গড়ে ওঠে। তিনমাস আগে তারা গোপনে বিয়ে করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর দুই পরিবারের লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার সকালে ঘটনার প্রতিবাদ করেন নওয়াব আলীর ভাগ্নে আক্তার হোসেন ও রিপন। এতে দুই পক্ষের মধ্যে গোলযোগ হয়। পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের তিনজন জখম হন। এদিকে, শ্বশুরকে বিয়ের ঘটনা ফাঁস হওয়ায় দুই পরিবারের লোকজন প্রতিবেশীরা ক্ষুব্ধ হয়ে কাজল রেখার মুখে চুন কালি মাখিয়ে মাথার চুল কেটে দিয়েছে। এসময় তাকে মারপিট করা হয়।
হাসপাতালের চিকিৎসাধীন কাজল রেখা জানিয়েছেন, তাকে নির্মম নির্যাতন করা হয়েছে। এই ঘটনার বিচার দাবি করেছেন তিনি। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, কাজল রেখাকে ভর্তি করে মহিলা সার্জারী ওয়ার্ডে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসাসেবা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com