রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুর্নীতি ও স্বজনপ্রীতি উর্ধ্বে রেখে জনপ্রতিনিধিদের এলাকার উন্নয়নে কাজ করতে হবে —- মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী

দুর্নীতি ও স্বজনপ্রীতি উর্ধ্বে রেখে জনপ্রতিনিধিদের এলাকার উন্নয়নে কাজ করতে হবে —- মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী

মোঃ মিজানুর রহমান//পিরোজপুর জেলা প্রতিনিধিঃ


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন,সকল ধরনের অনিয়ম,দুর্নীতি ও স্বজনপ্রীতির উর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে সকলকে কাজ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের যা কিছু সাফল্য ও অর্জণ তার সবই এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। আজ বাংলাদেশ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। শনিবার বিকেলে পিরোজপুরের নেছারাবাদে(স্বরূপকাঠিতে) উপজেলার নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে এলাকার উন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, রাজনৈতিক ও দলীয় মত পার্থক্য থাকতে পারে, কিন্তু উন্নয়নের স্বার্থে দল মত ধর্ম বর্ন নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদার, মো. জাহেরুল ইসলাম,ইউপি সদস্য মো. বাবুল হোসেন ও সাইয়েদা নাইমা আক্তার সুরমা প্রমুখ। এর পুর্বে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। শেষ বিকেলে মন্ত্রী কুড়িয়ান ইউনিয়নে বিভিন্ন কর্মসুচিতে যোগদান করেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com