সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সাত ব্যবসায়ী আটক লক্ষ্মীপুরে ২০ মণ জাটকা জব্দ

সাত ব্যবসায়ী আটক লক্ষ্মীপুরে ২০ মণ জাটকা জব্দ

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ


লক্ষ্মীপুরের রামগতিতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ২০ মণ জাটকা সহ ৭ ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার শেষ রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাটকা বিক্রয় ও পরিবহনের অপরাধে এই ৭ জনকে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জব্দ করা ২০ মণ জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে রামগতি উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম শান্তুনু চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত খাঁন, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান ও কোস্টগার্ড কমান্ডার মো. মহসিন।

জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট এলাকায় জাটকা বিক্রয় ও পরিবহনের গোপন খবরে কোস্টগার্ড অভিযান চালায়। এ সময় ২০ মণ জাটকাসহ ৭ জন ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকের ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

ইউএনও এম শান্তুনু চৌধুরী বলেন, জাটকা শিকার বিক্রয় ও পরিবহন আইনত দণ্ডনীয়। জাটকা বিক্রি ও পরিবহনের অপরাধে ৭ ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসনকে জাটকা সংরক্ষণে অভিযান অব্যাহত রাখতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com