মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালীতে ছাত্রলীগ কর্মি গুলিবিদ্ধ

নোয়াখালীতে ছাত্রলীগ কর্মি গুলিবিদ্ধ


নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর বেগমগঞ্জের সীমান্তবর্তী এলাকার সোনাইমুড়ী উপজেলার পদিপাড়া বাজারে মুখোশধারী দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক ছাত্রলীগ কর্মি গুলিবিদ্ধ হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে।

গুলিবিদ্ধ মো. সোহাগ (২৫) বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

শনিবার (৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বেগমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার সোনাইমুড়ী উপজেলার পদিপাড়া বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় এলাকাবাসী তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুপুর দেড়টার দিকে সোহাগ উপজেলার পদিপাড়া বাজারের একটি খাবার হোটেলে খেতে বসে। এমন সময় মোটরসাইকেল যোগে ৩ জন মুখোশধারী লোক এসে তাকে দুই পায়ে গুলি করে এবং হাতে কুপিয়ে আহত করে চলে যায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় ভুক্তভোগী বা তার পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, গুলিবিদ্ধ সোহাগ আগে ছাত্র শিবির করত। কিছু দিন আগে সে ছাত্রলীগে যোগ দেয়। আগে সে যাদের সাথে শিবির করত তারাই তার ওপর গুলি চালিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com