মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গৌরীপুরে যৌন হয়রানিতে অভিযুক্ত সেই শিক্ষকের মেডিকেল ছুটির আবেদন

গৌরীপুরে যৌন হয়রানিতে অভিযুক্ত সেই শিক্ষকের মেডিকেল ছুটির আবেদন


গৌরীপুর (মযমনসিংহ) প্রতিনিধি ঃ


ময়মনসিংহের গৌরীপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি সেই শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এবার মেডিকেল ছুটির আবেদন করলেন। গতকাল শনিবার সকালে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এ আবেদন করেন।

আবেদনসূত্রে জানা গেছে, ছুটির আবেদনে তিনি ০৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত মেডিকেল ছুটি চেয়েছেন। স্থানীয় জেনারেল প্র্যাকটিশনার ডা. আজিজুর রহমান তাঁকে এ সময়কাল পর্যন্ত বিশ্রামের জন্য সার্টিফাইড করেছেন।
গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস সাংবাদিকদের জানান, সহকারি শিক্ষক মোঃ রফিকুল ইসলাম শনিবার সকালে বিদ্যালয়ে উপস্থিত হয়ে এ ছুটির আবেদন করেন। তিনি আরও জানান, স্থানীয় জেনারেল প্র্যাকটিশনার ডা. আজিজুর রহমানের করা প্রেসক্রিপশনের রেফারেন্সে ০৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ছুটির আবেদন করেন তিনি।

উল্লেখ্য, চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শনিবার ঢাকা প্রতিদিনসহ বিভিন্ন দৈনিক ও অনলাইন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর এলাকায় তোলপাড় শুরু হয়। এমন সমালোচনার মাঝে মেডিকেল ছুটি চাইলেন গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। এর পূর্বেও উক্ত শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন বলেন, কোন মেডিকেল অফিসার সার্টিফাইড করলে ছুটির বিষয়টি বিবেচনা করা হয়। এক্ষেত্রে তা যাচাই বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হয়। অভিযুক্ত শিক্ষক মো: রফিকুল ইসলামের মেডিকেল ছুটির বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com