মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নাগরপুরে জাতীয় সমবায় দিবস পালিত

নাগরপুরে জাতীয় সমবায় দিবস পালিত


নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-


নানা আয়োজনের মধ্য দিয়ে “বঙ্গবন্ধু দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. ফয়েজ হোসেন। নাগরপুর উপজেলা বৈদ্যুতিক শ্রমিক সমবায় সমিতির সভাপতি মো. মনোয়ার হোসেন মনু বিশাল একটি র‌্যালী নিয়ে এতে অংশ গ্রহণ করেন। এ সময় সমবায় সমিতির উপজেলার সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com