মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থী শ্রীঘরে

নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থী শ্রীঘরে


নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে পুলিশ এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

গ্রেফতারকৃত জহিরুল ইসলাম কামাল উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পরিকোট গ্রামের জয়নাল আবেদীন হাজারীর ছেলে।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কানকিরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, জহিরুল ইসলাম উপজেলা বিএনপির সদস্য। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ডমুরুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সেনবাগ থানায় ২০১৯ সালের একটি মারামারির মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানা সূত্রে তাকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com