বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোলার কুঞ্জেরহাটে গৃণভিউ মডেল স্কুলের শপথ অনুষ্ঠানে প্রাণের ছোঁয়া

ভোলার কুঞ্জেরহাটে গৃণভিউ মডেল স্কুলের শপথ অনুষ্ঠানে প্রাণের ছোঁয়া

গাজী তাহের লিটন,ভোলা:

গ্রীন ভিউ মডেল স্কুল আয়োজিত কোরআনের ছবক অনুষ্ঠান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের সরব উপস্থিতিতে প্রাণোবন্ত হয়ে ওঠে।
আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে দ্বীপজেলা ভোলার উপশহর কুঞ্জেরহাট বাজারস্থ গ্রীন ভিউ মডেল স্কুলের উদ্যোগে ৭৯ জন শিক্ষার্থীকে কোরআনের ছবক দেয়া হয়।

কোরআন তিলোয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া আনন্দমূখর এ অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজী সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, ফুলকাচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, কুঞ্জেরহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন,আব্দুল জব্বার সরকারি কলেজের প্রভাষক মো. মোতাহার হোসেন, বিদ্যালয়ের পরিচালক মো. হাসান সিকদার, মো. বিল্লাল হোসেন, ফরিদ উদ্দিন, লেখক ও সাংবাদিক গাজী তাহের লিটন।
বক্তাগণ বলেন ২০১৭ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান বিগত পাঁচ বছরে একাডেমিক মানে অত্র এলাকায় যথেষ্ট সুনাম কুড়িয়েছে। সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে গ্রীন ভিউ মডেল স্কুলের পাঠ্যক্রমের নৈতিক আদর্শ ও ধর্মীয় শিক্ষা ইতোমধ্যে অভিভাবক মহলের নজর কাড়ে। বক্তাগণ এ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন অগ্রগতিতে বর্তমান ও অনাগত ভবিষ্যতে এলাকার গুণীজন ও শিক্ষার্থী ব্যক্তিবর্গের সুনজর কামনা করেন।
আলোচনা পর্বের শেষে

অতিথিদের আতিথিয়েতা পর্বে যোগ দিয়ে অনুপ্রেরণামূলক কথায় সবার মন ভরিয়ে দেন হাফিজ ইব্রাহীম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকারিয়া আজম।

ছবক অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের কোরআন তিলোয়াত ও সুরা ইয়াসীনে তিনটি আয়াতের তিন ভাষায় অনুবাদ এবং ইসলামী সংগীত পরিবেশন সকলের মাঝে প্রশংসা কুড়ায়। পরিশেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com