শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে থিয়েটার কুবি’র মশাল পদযাত্রা

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে থিয়েটার কুবি’র মশাল পদযাত্রা

কুবি প্রতিনিধি:


বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে মশাল পদযাত্রা করেছে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।

৩রা নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৬:৩০ টায় বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশ থেকে মশাল পদযাত্রা শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে তা শেষ হয়।

মশাল পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থিয়েটার কুবি’র সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন থিয়েটার কুবি’র উপদেষ্টা ড. মুহাম্মদ সোহারাব উদ্দীন, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাঃ হাবিবুর রহমান, থিয়েটার কুবি’র সভাপতি অর্ক গোস্বামী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

থিয়েটার কুবি’র সভাপতি অর্ক গোস্বামী বলেন, আমরা এমন একটা বিশ্ব চাই যেখানে মুসলিমরা নিরাপদে মসজিদে প্রবেশ করবে, হিন্দুরা নিরাপদে মন্দিরে প্রবেশ করবে। আমরা এমন একটা বিশ্ব চাই যেখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। বর্তমানে সাম্প্রদায়িক সহিংসতা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। থিয়েটার কুবি’র পক্ষ থেকে সাম্প্রদায়িক এই সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

থিয়েটার কুবি’র উপদেষ্টা এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড.মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ছোটবেলা থেকেই দেখে আসছি এই দেশ অসাম্প্রদায়িক দেশ। আমরা যখন একসাথে বসে আড্ডা দেই তখন দেখে বুঝার উপায় নেই কে কোন ধর্মের। কিন্তু বর্তমানে যে সাম্প্রদায়িক সহিংসতাগুলো হচ্ছে তা কোন ভাবেই কম্য নয়। ব্যাক্তি স্বার্থে, গোষ্ঠি স্বার্থে এগুলা হয়ে থাকে। আমি চাইবো যারা এই কাজগুলো করে বা করিয়ে যারা নিজের স্বার্থ হাসিল করছে তাদের যেন কঠোর শাস্তির আওতায় আনা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com