রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সখীপুরে ইউনিয়ন পরিষদ প্রার্থীদের সাথে আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনিুষ্ঠিত

সখীপুরে ইউনিয়ন পরিষদ প্রার্থীদের সাথে আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনিুষ্ঠিত

বাদল হোসাইন
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:-


১১ নভেম্বর সখীপুর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সখীপুর উপজেলা হল রুমে বুধবার ৩ নভেম্বর বিকেলে প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল প্রার্থীদের করনীয় সম্পর্কে পরামর্শ ও আইন শৃঙখলা নিয়ন্ত্রন বিষয়ক মুক্ত আলোচনা হয়।
সখীপুর উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান, র‌্যাব ১২ কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন,সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভুইয়া এবং কাকড়াজান ইউনিয়ন নির্বাচন কর্মকর্তা মুনসুর আহমেদ প্রমুখ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে নির্দেশনা মূলক আলোচনা করেন।
উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তা মোঃ আতাউল হকের সঞ্চালনায় এ সময় মতবিনিময় সভায় প্রার্থীদের মধ্য হতে সংরক্ষিত আসন থেকে একজন মহিলা প্রার্থী,একজন সাধারণ সদস্য প্রার্থী এবং সকল চেয়ারম্যান প্রার্থীগণ নানান সমস্য নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় বিভিন্ন ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক,বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, আমি আপনাদের আস্বস্ত করতে চাই যে, ১১নভেম্বর নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রশাসন থেকে যা প্রয়োজন তা অবশ্যই করা হবে, আমি এ জেলায় নতুন তাই আমি এ নির্বাচকে এ জেলায় দায়িত্ব পাওয়ার পর চ্যালেঞ্জ হিসেবে নিলাম।
জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি নির্বাচন প্রসঙ্গে টাঙ্গাইল পৌর সভায় গত কাল একটি ওয়ার্ডে যে নির্বাচন হয়েছে তার উদাহারন দিয়ে বলেন, আমরা সখীপুরে অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আপনাদের চিন্তার কোন কারণ নেই। সকল প্রার্থী ও প্রার্থীর সমর্থকদের সুন্দর নির্বাচনি পরিবেশ বজায় রাখার জন্য তিনি পরামর্শ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com