রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নাটোরে ইউপি নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা

নাটোরে ইউপি নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা

ইমাম হাছাইন পিন্টু নাটোর

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই উপলক্ষে নির্বাচন আচরন বিধি ও আইন শৃংখলা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ৩ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুনের সভাপত্বিতে এতে প্রধান অথিতি হিসাবে বক্তব্য দেন, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।

এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা নির্বচন কর্মকর্তা মোঃ আছলাম। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম মৃধা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন

পুলিশ সুপার লিটন কুমার শাহা বলেন আচরন বিধির আলোকে প্রচারনা করবেন সবাই মোটরসাইকেল নিয়ে শোডাউনের নামে অরাজকতা সহ্য করা হবে না আমরা সবাই নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই যদি কেউ নির্বাচন আচরন বিধি ও আইন শৃংখলা ভঙ্গ করার চেষ্টা করেন তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। জনগণ যাকে ভাল মনে করবেন তাকেই ভোট দিবেন। এ সময় সব পার্থীকে নির্বাচনী আচরন বিধি মেনে চলার আহবান করা হয়।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নিয়মের বাহিরে কোন কিছু করতে দেয়া হবে না। প্রতিটি নির্বাচনী এলাকায় একজন করে নির্বাহী ম্যাজেস্ট্যাট নিয়োগ করা আছে। তার নেতৃত্বে ওই সব এলাকা নিরাপত্তা জোরদার করা হবে। কারো কোন নির্দিষ্ট অভিযোগ থাকলে সেই আলোকে ব্যবস্থা নেয়াসহ তার পার্থীতা বাতিল করা হবে। এছারাও কোন প্রকার গুজব ছরালেও তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে।

এ মতবিনিময় সভায় বড়াইগ্রাম উপজেলার ৫ টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বর এবং মহিলা মেম্বর পদে পার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন চেয়ারম্যান প্রার্থীরা তাদের স্ব-স্ব নির্বাচনী এলাকায় প্রচার-প্রচরনা বাধা, নির্বাচনী ক্যাম্পে হামলা, ভাংচুর ও মারপিটসহ সাধারন ভোটারদের ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com