শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লা বার্ডে এলজিইডি প্রকৌশলীদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী

কুমিল্লা বার্ডে এলজিইডি প্রকৌশলীদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী


কুমিল্লা ব্যুরো:


এলজিইডি প্রকৌশলীদের জন্য আয়োজিত ১৪৪তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ডে) দুমাস ব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
বার্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাবিবুল আজিজ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ আবদুল কাদের, কোর্স পরিচালক সালাউদ্দিন ইবনে সাঈদ, যুগ্ম পরিচালক (পল্লী সমাজতত্ত্ব ও জনমিতি) কাজী ফয়েজ আহমেদ, সহকারী পরিচালক ও কোর্স সমন্বয়ক কামরুল হাসানসহ অন্যান্যরা।
প্রশিক্ষণ কোর্সে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ৪০ জন প্রকৌশলী অংশগ্রহণ করেন।
বার্ড মহাপরিচালক বলেন, বার্ডের প্রায়োগিক গবেষণা থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রথম সূচনা। বার্ডের সাথে এলজিইডির সম্পর্ক ঐতিহাসিক। এই প্রশিক্ষণ কোর্স হতে লব্ধ জ্ঞান কর্ম ক্ষেত্রে কাজে লাগিয়ে প্রকৌশলীগণ রূপকল্প ২০৪১ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। দাপ্তরিক কর্মকান্ডে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com