মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে বেঁধে বাসায় ডাকাতি!

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে বেঁধে বাসায় ডাকাতি!

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ


লক্ষ্মীপুর পৌরসভার মদিন উল‍্যাহ হাউজিং এ প্রবাসী আবদুর রশিদের বাসা থেকে স্বর্ণ অলংকার লুটের ঘটনা ঘটেছে। আজ সকাল দশটার দিকে প্রবাসীর স্ত্রী আকলিমা আক্তারের হাত পা বেধেঁ ও মারধর করে চেইন, কানের দুলসহ স্বর্ণালঙ্কার লুট করেছে চোরেরা।

এ ঘটনায় সন্ধায় প্রবাসীর স্ত্রী আকলিমা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সন্ধায় লক্ষ্মীপুর শহরের বনিক পাড়ার স্বপন, হামছাদীর হোসেন ও লামছরির আব্দুর রহমানকে ওয়াইফাই সংযোগ দিতে পাঠায় প্রবাসীর বাসায়। ফের আজ তারা প্রবাসী আব্দুর রহমানের বাসায় গিয়ে ওয়াইফাই সমস‍্যার কথা বলে বাসায় প্রবেশ করে। এ সময় তারা প্রবাসীর স্ত্রী আকলিমাকে মারধর করে। এক পর্যায়ে তার হাত-পা ও মুখ বেধেঁ চেইন, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে যায় চোরেরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন জানান, এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা করেছেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com