মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঝিনাইদহে মৎস্য খামারে বিষ প্রয়োগের অভিযোগ

ঝিনাইদহে মৎস্য খামারে বিষ প্রয়োগের অভিযোগ

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
বুধবার, ০৩রা নভেম্বর, ২০২১

ঝিনাইদহের শৈলকুপায় এক মৎস্যচাষির পুকুরে বিষ দিয়ে দুর্বৃত্তরা মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মৎস্যচাষি মাসুদ রানা দাবি করেন এক লাখ টাকার মাছ মারা গেছে বলে।

এ ঘটনায় আজ বুধবার ওই মৎস্যচাষি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার ষষ্টিবর গ্রামে তার লিজকৃত পুকুরে এ ঘটনা ঘটে।

অভিযোগের সুত্র অনুযায়ী, উপজেলার ষষ্টিবর গ্রামের মৎস্যচাষি মাসুদ রানা একই গ্রামে ৪৪ শতকের একটি পুকুর লিজ নিয়ে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, জাপানিসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কোনো এক সময় পুকুরে বিষ (গ্যাস ট্যাবলেট) প্রয়োগ করে দুর্বৃত্তরা। পরে সকাল ৭টার দিকে পুকুরের মাছ মরে ভেসে উঠতে থাকে। গ্রামের লোক দেখতে পেয়ে বিষয়টি মৎস্যচাষি মাসুদ রানাকে অবগত করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com