শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গাইবান্ধায় অস্ত্র ও ইয়াবাসহ একজন গ্রেফতার

গাইবান্ধায় অস্ত্র ও ইয়াবাসহ একজন গ্রেফতার

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

গাইবান্ধায় ১১০ পিস ইয়াবা ও ওয়ান শুটার গানসহ মো. সাজ্জাদ হোসেন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সোমবার রাতে শহরের সবুজপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ গাইবান্ধা। গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন একই এলাকার আলতাফ হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতার সাজ্জাদ হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৮নং ওয়ার্ডের সবুজপাড়ায় অভিযান চালিয়ে সাজ্জাদকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং এক রাউন্ড তাজাগুলি উদ্ধার করে।

এ ব্যাপারে আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাইবান্ধা সদর থানায় র‍্যাব বাদী হয়ে একটি মাদক মামলা ও অস্ত্র মামলা দায়ের করে। পাশাপাশি আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com