মোঃ কামরুজ্জামান খান পিকলু (চিতলমারী, বাগেরহাট) :
উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের হক ক্যানালের প্রায় ১০ কিলোমিটার জুড়ে বিশাল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন চিতলমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ফয়জুন্নেছা।
অভিযানে হক ক্যানেল থেকে প্রায় ১৫ টির মতো ৫০-১৫০ ফুট লম্বা অবৈধ বাঁধ, ১০ টি কাঠা, অসংখ্য নেট-পাটা ও ভেশাল জাল উচ্ছেদ করা হয়। অভিযানে হক ক্যানেলে ১০ কিলোমিটার ব্যাপী সকল অবৈধ বাঁধ, পাটা ও অবৈধ জাল উচ্ছেদ করায় পানি প্রবাহ বৃদ্ধি পেয়ে নদীতে রূপান্তরিত হয়েছে।
মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী নদী-খাল-বিলে অবৈধ বাঁধ, নেট-পাটা ও ভেশাল জাল দিয়ে মাছের চলাচল ও পানি প্রবাহে বাধা সৃষ্টি করা দন্ডনীয় অপরাধ, বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ফয়জুন্নেসা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রিগান এর সার্বিক ব্যবস্থাপনায় উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাশ, মেরিন ফিশারিজ অফিসার মোঃ আশরাফুল ইসলামসহ চিতলমারী থানার পুলিশ ফোর্স ।
জনস্বার্থে চিতলমারী উপজেলার সকল খাল, বিলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ফয়জুন্নেছা।
উল্লেখ্য, চিতলমারীতে অবৈধ মৎস্য শিকার এবং পানি প্রবাহ নিশ্চিতে এ যাবৎকালে এটাই এধরনের বড় কোনো উচ্ছেদ অভিযান পরিচালিত হলো নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ফয়জুন্নেছার নেতৃত্বে।
Leave a Reply