রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকা থেকে লন্ডন বিএনপির প্রচার সম্পাদকের ভাইকে গ্রেপ্তার

ঢাকা থেকে লন্ডন বিএনপির প্রচার সম্পাদকের ভাইকে গ্রেপ্তার

ডেস্ক নিউজ:

ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচার করার অভিযোগে যুক্তরাজ্য বিএনপির সহকারি প্রচার সম্পাদক ও লন্ডন বিএনপির প্রচার সম্পাদক মঈনুল ইসলামের ভাই শাহ মাহমুদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ২ নভেম্বর রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে র‌্যাব-১ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাজ্য বিএনপির সহকারি প্রচার সম্পাদক ও লন্ডন বিএনপির প্রচার সম্পাদক মঈনুল ইসলাম দীর্ঘদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা, তার পরিবার এবং বর্তমান সরকার বিরোধী নানা বিধ অপপ্রচার করে আসছিলো। এ কারণে তার নিকটাত্মীয়দের যারা বাংলাদেশে বসবাস করছেন তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল র‌্যাব।

যারই ধারাবাহিকতায় ২ নভেম্বর (মঙ্গলবার) রাজধানীর দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ এলাকার গোয়ালটেক প্রাইমারি স্কুল রোর্ডের ৫ নাম্বার বাসায় অভিযান চালিয়ে মঈনুলের ভাই শাহ মাহমুদকে গ্রেপ্তার করেছে র‌্যার-১ এর সদস্যরা। এ সময় তার থেকে রাষ্ট্রবিরোধী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করা বিভিন্ন প্রকার অপপ্রচারমূলক পোস্টারসহ ০৪ টি মোবাইল ও বাংলাদেশি ২ লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হয়।

র‌্যাব বলছে, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রাষ্ট্র, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিমূলক তথ্য ছড়ানোর কথা স্বীকার করেছেন শাহ মাহমুদ। এছাড়া যুক্তরাজ্যে অবস্থানরত তার ভাই লন্ডন বিএনপি’র প্রচার সম্পাদক মঈনুল ইসলামকে তিনি বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করছেন বলেও স্বীকার করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com