সোহেল রানা,সাভার(ঢাকা):
সাভার পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মীর আব্দুল গফুর ইন্তেকাল করেছেন।
রবিবার দিবাগত রাত ১১ টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। স্ত্রী, এক ছেলে,পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম জুয়েল। তিনি বলেন, মীর আব্দুল গফুর চাচার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ পরিবার একজন দেশপ্রেমিক ও দলত্যাগী নেতাকে হারালো। তিনি আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে গেছেন। সব ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে সাভার পৌরসভা এলাকায় মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছেন।
আওয়ামী লীগের প্রবীণ এই রাজনৈতিক নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ছাত্রলীগ। সোমবার (১ নভেম্বর ) বিকেলে ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক রবিন খান এর স্বাক্ষরিত একটি শোকবার্তা গণমাধ্যমে পাঠানো হয়েছে।
সেখানে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা জেলা উত্তর শাখার অন্তর্গত সাভার পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেরাব আলী মুন এর বাবা ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার বাবার মৃত্যুতে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা জেলা উত্তর শাখা পরিবার গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ।
Leave a Reply