মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
চবি’র ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়েছে মাস্টার্সের ছাত্র।

চবি’র ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়েছে মাস্টার্সের ছাত্র।

মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ সেশনের ডি-ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনের দ্বিতীয় শিফটে এক ভর্তি পরীক্ষার্থীর বদলে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন মাসুদ সরকার নামে একজন।

রোববার (৩১ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে চবি’র কলা ও মানববিদ্যা অনুষদের নিচতলায় লাইব্রেরি থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, ভর্তি পরীক্ষার্থী জুলকারনাইন শাহীর পরিবর্তে পরীক্ষা দিতে আসেন মো. মাসুদ সরকার। জুলকারনাইন শাহী ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।

অপরদিকে প্রক্সি দেওয়া মো. মাসুদ সরকার মো. আব্দুল কাদেরের ছেলে। তার বাড়ি গাইবান্ধার ঝিনিয়াবাজার, সুন্দরগঞ্জে।

তিনি রংপুর কারমাইকেল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের ছাত্র।

পরীক্ষার হলে ভর্তি পরীক্ষার্থীর ছবির সঙ্গে মাসুদ সরকারের ছবির মিল না পাওয়ায় হলের দায়িত্বে থাকা শিক্ষকরা প্রক্টরিয়াল বডিকে খবর দেন।

পরে সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম ও মুহাম্মদ ইয়াকুব এসে মাসুদ সরকারকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় মাসুদ সরকার প্রক্সির বিষয়টি স্বীকার করে।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করেছি। উনারা ব্যবস্থা নেবেন। যার পরিবর্তে পরীক্ষা দিয়েছে তাকে শনাক্ত করার চেষ্টা করছি আমরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com