বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের যাত্রা শুরু

ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক সমিতির সম্মিলিত সংগঠন “ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম” এর আত্মপ্রকাশ করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক নেতৃবৃন্দের এক ভার্চুয়াল সভা শেষে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইমতিয়াজ উদ্দীনকে আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরতুজা হাসানকে সদস্য সচিব করা হয়।

সারাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রতিনিধিদের স্বার্থ রক্ষায় কাজ করবে এ সংগঠনটি। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০টি সাংবাদিক সংগঠন ও ১টি কলেজের সাংবাদিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম’ এর নতুন কমিটি গঠনের মাধ্যমে আত্মপ্রকাশ করা হয়।

এতে সদস্য হিসেবে রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার ও সাধারণ সম্পাদক সাফায়িত সিফাত, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি রাহি রহমান ও সাধারণ সম্পাদক শাহরিয়ার নাসের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়ামিনুল ইসলাম, দপ্তর সম্পাদক হৃদি রহমান ও প্রচার সম্পাদক জয়নাল আবেদীন জিহান।

এছাড়াও, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আহ্বায়ক সুমাইয়া আক্তার তারিন ও যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সোহাগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আকিমুল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির শেখ ফাহিম ও সাজ্জাতুল জামান।

কমিটিতে আরো রয়েছেন, ডুয়েট সাংবাদিক সমিতির আফতাবুল ইসলাম শোভন ও রিয়াদ আহমেদ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির ওয়াহিদ তাওসিফ মুছা ও কাজী ফিরোজ আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির মাহমুদুল হাসান তুহিন ও ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাব্বির আহমেদ এবং তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির সদস্য সচিব শ্রাবন আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com