মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

বোয়ালমারীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ মোদাচ্ছের হোসেন, বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল শিকদার প্রমুখ।

জানা যায়, কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে উপজেলার মোট ৫৬ হাজার ৮১৮ জন শিক্ষার্থীকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। এর মধ্যে ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২০ হাজার ৭০০ জন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভূত ৫ থেকে ১৬ বছর বয়সী সকল শিশুকে ভরাপেটে এক ডোজ কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। একই সাথে পরিবারের অন্য সদস্যদেরও নিজ ব্যবস্থাপনায় কৃমিনাশক ওষুধ ভরাপেটে সেবন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com