সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগনকেও এগিয়ে আসতে হবে-পীর মিসবাহ এমপি

অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগনকেও এগিয়ে আসতে হবে-পীর মিসবাহ এমপি


মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ এ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, শুধু পুলিশের একার পক্ষে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। কারণ প্রতিটি থানায় সীমিত সংখ্যক পুলিশ থাকে। শুধু পুলিশের পক্ষে এই বিশাল সংখ্যক মানুষকে সামাল দেয়া খুব কঠিন। তাই অপরাধ নিয়ন্ত্রনে পুলিশের পাশাপাশি জনগনকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজো পর্যন্ত দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে পুলিশের ভূমিকা ছিলো অপরিসীম। ৭১ এর বিজয়ের সাথে পুলিশ বাহিনীর নাম সুনামের সাথে জড়িয়ে আছে। পুলিশ নিজের জীবন উৎসর্গ করে মানুষের জান মালের নিরাপত্তা দিতে সদা সচেষ্ট থাকে। অনেক সময় সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করতে গিয়ে পুলিশের প্রাণহানী ঘটে।তবে পুলিশের কিছু বিতর্কিত সদস্যদের কারণে মাঝে মধ্যে পুলিশের দুর্নাম হয়। এই বিষয়ের দিকে পুলিশ কে আরো বেশী সতর্ক থাকার আহবান জানান তিনি। সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী পরবর্তী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার সকাল ১০ টায় সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে একটি র‌্যালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ জগত জোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম এর সভাপতিত্বে এবং এনটিভির ষ্টাফ রিপোর্টার দেওয়ান গিয়াস চেšধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক পংকজ দে, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মোঃ আতিকুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ , সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহিদুর রহমান, ওসি তদন্ত এজাজ আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শেষে অপরাধ নির্মুলে ভূমিকা রাখায় তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও বিশ্বম্ভরপুর থানার এস আই আব্দুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথি’গণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com