রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে উদীচী’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গৌরীপুরে উদীচী’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।


“নৈঃশব্দ্য ভেঙ্গে জেগে উঠো দ্রোহে” এই শ্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে গৌরীপুর শাখা সংসদ। এ উপলক্ষে শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় সুরেশ কৈরী সড়কে অবস্থিত উদীচী ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন উদীচী গৌরীপুর সংসদের উপদেষ্ঠা মজিবুর রহমান ফকির ও সংগঠনের পতাকা উত্তোলন করেন শাখা সংসদের সভাপতি পলাশ মাজহার।
উদীচী সভাপতি পলাশ মাজহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উদীচীর উপদেষ্ঠা মোঃ রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শচীন বিশ্বাস, সদস্য আব্দুল লতিফ, যুবনেতা আলী আশরাফ আবীর প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ওস্তাদ এম এ হাই, শিল্পী প্রদীপ সরকার রানা, উজ্জল চন্দ্র দাস, যুবনেতা এম হাসান শুভসহ আরো অনেকেই।

এ অনুষ্ঠানে গান পরিবেশন করেন আমিরুল মোমেনীন, শামীমা খানম মীনা, আশিকুর রহমান রাজীব, অনিল সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com