মো: কামরুজ্জামান খান পিকলু (চিতলমারী, বাগেরহাট):
গত ২০ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানদের আজ বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা প্রশাসক মো: আজিজুর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। বুধবার বিকাল ৩ টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
চিতলমারী সাতটি ইউনিয়ন থেকে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে যাঁরা শপথ নিয়েছেন তাঁরা হলেন: ১ নং বড়বারিয়া ইউনিয়ন থেকে মো: মাসুদ, ২ নং কলাতালা ইউনিয়ন থেকে মো: বাদশা মিয়া শেখ, ৩ নং হিজলা ইউনিয়ন থেকে মো: আবু শাহিন কাজী, ৪ নং শিবপুর ইউনিয়ন থেকে মো: অলিউজ্জামান জুয়েল খলিফা, ৫ নং ইউনিয়ন থেকে আলহাজ্ব মোঃ নিজাম উদ্দীন শেখ, ৬ নং চরবানিয়ারি ইউনিয়ন থেকে অর্পণা বড়াল ঝর্না এবং ৭ নং সন্তোষপুর ইউনিয়ন থেকে সামিয়া রহমান বিউটি আক্তার।
উল্লেখ্য যে, চিতলমারী উপজেলার সবকটি ইউনিয়ন থেকেই আওয়ামীলীগ থেকে মনোনীত নৌকা প্রতীক প্রাপ্তরাই নির্বাচিত হয়েছেন।
জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান শপথ অনুষ্ঠানে বলেন, তৃনমুল পর্যায়ে জনগণের সাথে চেয়ারম্যানদের সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সরকারের সকল কর্মকান্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
Leave a Reply