সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে প্রথমবারের মতো টি-টুয়েন্টি মহিলা ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রংপুরে প্রথমবারের মতো টি-টুয়েন্টি মহিলা ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শরিফা বেগম শিউলী
রংপুর জেলা প্রতিনিধিঃ


রংপুরে প্রথমবারের মতো টি-টুয়েন্টি মহিলা ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মহিলা ড্রিমার ক্রিকেট একাডেমির উদ্যোগে ও মহিলা ক্রিকেটার আরিফা জাহান বিথীর উদ্যোগে ২৭ অক্টোবর (বুধবার) রংপুর ক্রিকেট গার্ডেনে আয়োজিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বেগম রোকেয়া দল এবং রানার্সআপ সুফিয়া কামাল দল। টুর্ণামেন্টে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী, বেগম রোকেয়া, প্রীতিলতা ওয়াদ্দেদার, নুরজাহান বেগম, জাহানারা ইমাম ও সুফিয়া কামালসহ মোট ৬টি দল অংশগ্রহণ করেন। এসব দলে অধিনায়কত্ব করেন জাতীয় মহিলা ক্রিকেট দলের ৬ খেলোয়ার। বুধবার দুপুরে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, ক্রিকেটার আরিফা জাহান বিথী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন আজহারুল ইসলাম দুলাল। বক্তারা বলেন, খেলাধুলা ও ক্রীড়া-সাংস্কৃতিক আয়োজনের মধ্যদিয়ে সমাজকে এগিয়ে নিতে হবে। খেলাধুলা সমাজকে এগিয়ে নিয়ে যায়। তাই, আরও বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে সকলকে এগিয়ে আসতে হবে। এ সময় বক্তারা মহিয়সী নারীদের নামে দলের নামকরণ করায় মহিলা ক্রিকেটার আরিফা জাহান বিথীকে স্যালুট জানায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com