বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লক্ষ্মীপুরে নবাগত ইউএনও’র সাথে আরজেএফের সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীপুরে নবাগত ইউএনও’র সাথে আরজেএফের সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ


তৃণমূল সাংবাদিকদের বৃহৎ সংগঠন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকে সদর উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরান হোসেন এ-র সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়। এ সময় ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বুধবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সদর উপজেলার নানা উন্নয়নমূলক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ ইমরান হোসেন এর সাথে।

এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ ইমরান হোসেন বলেন- ‘সাংবাদিকদের জন্য সেবার দরজা সব সময় খোলা। আপনারা যেকোনো বিষয় জানতে চাইবেন বা কোন তথ্য জানতে চাইলে, তথ্য দিয়ে সহযোগিতা করা হবে।’

এসময় রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর সভাপতি অ আ আবীর আকাশ, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসাইন সুমন, প্রচার সম্পাদক জিহাদ হোসাইন, কার্যকরি সদস্য মোঃ আরিফ হোসেন, মোঃ জসিম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোঃ ইমরান হোসেন এর পূর্বে নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com