সোহেল রানা,সাভার(ঢাকা):
রাজধানীর অদূরে সাভারে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে এবং সাভার উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঢাকা জেলা মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহীদুল ইসলাম।
সম্মেলনে রাজস্ব প্রশাসনের শৃঙ্খলা ও বিভাগীয় মামলা, বাজেট প্রণয়ন ও ব্যয় পর্যালোচনা, ভূমি উন্নয়ন ও কর আদায় সংক্রান্ত এবং পরিদর্শন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়।
এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে এলাহী সহ রাজস্ব সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply