সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুলাউড়ায় নৌকা নিয়ে ৫৮ প্রার্থীর দৌড়যাপ শেষে ১৩ জন এর সফলতা, তালিকা প্রকাশ।

কুলাউড়ায় নৌকা নিয়ে ৫৮ প্রার্থীর দৌড়যাপ শেষে ১৩ জন এর সফলতা, তালিকা প্রকাশ।

জাহিদুল ইসলাম ফেরদাউস।
কুলাউড়া প্রতিনিধি(মৌলভীবাজার)

কুলাউড়ার ৫৮ প্রার্থীর ক্ষমতাসীন দল আ’লীগ এর দলীয় মনোয়নে প্রতীক পাওয়ার সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুলাউড়ার ১৩ ইউনিয়নের ১৩ জন’কে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ৩টায় দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে সোমবার (২৫ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়।

ঘোষণা অনুযায়ী নৌকার মনোনয়ন পেয়েছেন কুলাউড়া উপজেলার –

বরমচাল ইউনিয়নে আবুল হোসেন খসরু,
ভূকশিমইল ইউনিয়নে মো. মইনুল ইসলাম,
ভাটেরা ইউনিয়নে জুবায়ের সিদ্দিকী সেলিম,
জয়চন্ডী ইউনিয়নে আব্দুর রব মাহবুব,
ব্রাহ্মণবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মমদুদ হোসেন,
কাদিপুর ইউনিয়নে ছালিক আহমদ,
কুলাউড়া সদর ইউনিয়নে মোছাদ্দিক আহমদ নোমান,
রাউৎগাঁও ইউনিয়নে মো. আকবর আলী,
টিলাগাঁও ইউনিয়নে মো. আব্দুল মালিক,
হাজীপুর ইউনিয়নে ওয়াদূদ বক্স,
শরীফপুর ইউনিয়নে মো. চিনু মিয়া,
পৃথিমপাশা ইউনিয়নে মো. আব্দুল মন্নাফ ও
কর্মধা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা যাবে ২ নভেম্বর পর্যন্ত। প্রার্থীতা যাচাই-বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com