রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুর্গাপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দুর্গাপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

আল নোমান শান্ত দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ

দুর্গাপুরে প্রকাশিত সংবাদ প্রকাশের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন পৌর শহরের বাগিচাপাড়া এলাকার মৃত দরবেশ মোল্লার ছেলে সোহরাব হোসেন। মঙ্গলবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ সোহরাব হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ২৪ অক্টোবর ২০২১ খ্রিঃ স্থানীয় ও জাতীয় দৈনিক সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ” দুর্গাপুরে পৌর নির্দেশনা অমান্য করে গৃহ নির্মানের প্রতিবাদে সংবাদ সম্মেলন ” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমি ও আমরা এর তীব্র প্রতিবাদ জানায়। আমি দীর্ঘদিন পূর্বে বাগিচাপাড়া এলাকায় নিজ নামে ২.৫০ শতাংশ ভূমি খরিদ করি। ইতোমধ্যে ঐ জায়গাতে আমার বাসা-বাড়ি নির্মান করার প্রয়োজন দেখা দেওয়ায় দুর্গাপুর পৌরসভার বিধি মেতাবেক অনুমোতি এবং বাড়ি নির্মানের নকশা পাশ করাইয়া বাসা নির্মান কাজ শুরু করি। যাহার দৈর্ঘ্য ৪২ ফুট এবং প্রস্থ্য ২৬ ফুট।আমার নামে অভিযোগ কারী মোছাঃ রেনুয়ারা খাতুনের জায়গায় পাশে ২ফুট জায়গা রেখে যথা নিয়মে বাড়ি নির্মানের কাজ চলমান থাকায় রেনুয়ারা খাতুন ও তার ছেলে-মেয়েরা আমার কাজ বন্ধ রাখতে রাজ মিস্ত্রি সহ আমার সাথে সব সময় খারাপ আচরণ এবং গালমন্দ করে ধারালো অস্ত্র নিয়ে হুমকি প্রদান করে। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে জান-মালের নিরাপত্তার কথা ভেবে গত ১৬ অক্টোবর দুর্গাপুর থানায় এক সাধারণ ডায়েরী করি যাহার নম্বর ৭৯৩। থানায় ডায়েরী করার পর এসআই ফাহাদ বিষয়টি সরেজমিনে তদন্ত করতে আসলে,রেনুয়ারা খাতুন ধারালো অস্ত্রের কথা অপকটে স্বীকার করেন যাহা এলাকাবাসী জানেন। তিনি পৌর বিধি বহিভুর্ত তার ইমারত নির্মান করা সহ উল্টো আমার খরিদাকৃত জায়গা হতে ১ফুট জায়গা রেনুয়ারা খাতুনের দখলে রয়েছে বলেও প্রমাণিত হয়,যাহা স্থানীয় মুক্তিযোদ্ধাগন,জনপ্রতিনিধি সহ আশপাশের লোকজন অবগত আছেন। এ বিষয়টি সরেজমিনে তদন্ত হওয়ার পর আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য রেনুয়ারা খাতুনের আসল চেহারা প্রকাশিত হওয়ায় ভয়ে সাংবাদিক ভাইদের কাছে ভুল তথ্য প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে যাহা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। আমি ও আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com