সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সখীপুরে মিথ্যা মামলা প্রত্যহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

সখীপুরে মিথ্যা মামলা প্রত্যহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ


বাদল হোসাইন সখীপুর(টাংগাইল)প্রতিনিধিঃ-


টাঙ্গাইলের সখীপুরে অসামাজিক কার্যকলাপ ও এলাকার নিরীহ যুবকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকালে পৌর শহরের মুজিব কলেজ মোড়ে সখীপুর- গারোবাজার সড়কে বিক্ষুব্ধ এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।মানববন্ধনে ওই ৬ গ্রামের প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়। সড়ক অবরোধ করায় এসময় রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা।
বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের সভাপতিত্বে অসামাজিক কার্যকলাপ ও এলাকার নিরীহ যুবকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বীরমুক্তিযোদ্ধা এস এম আবদুল্লাহ মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা মোখলেছ আলী, অধ্যাপক কাজী হাকিম উদ্দিন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, কাউন্সিলর ফজলুর রহমান, শহিদুল ইসলাম , ফরিদ আহম্মেদ প্রমুখ বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, স্থানীয় মুক্তিযোদ্ধা তোরাব আলীর ছত্রছায়ায় ওই এলাকার হাসমত আলীর মেয়ে হাছিনা বেগম দীর্ঘদিন ধরে তার বাসায় অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। প্রতিবাদ করায় তোরাব আলী একজন মুক্তিযোদ্ধা হয়েও এ ধরনের কাজকে প্রশ্রয় দেওয়ায় বিষয়টি দুঃখজনক। তাদের এ অপকর্মে বাধা দিতে গেলে এলাকার যুবকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এসময় বক্তার অনতিবিলম্ভে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। পরে পুলিশের আশ্বাসে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com