রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাচ্চা নিয়ে কলেজে প্রবেশ করায় তিন শিক্ষার্থীকে বের করে দিলেন অধ্যক্ষ

বাচ্চা নিয়ে কলেজে প্রবেশ করায় তিন শিক্ষার্থীকে বের করে দিলেন অধ্যক্ষ

ইমাম হাছাইন পিন্টু নাটোর

নাটোরের রাণী ভবানী সরকারী কলেজের অধ্যক্ষ এবং অপর এক শিক্ষিকার বিরুদ্ধে কলেজের অনার্স পড়ুয়া তিনজন মা শিক্ষার্থীকে সন্তান নিয়ে অনুষ্ঠানে যোগ দেয়ায় অনুষ্ঠান থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে প্রতিবাদের ঝড় উঠেছে ফেসবুক জুড়ে।

ওই কলেজেরই হজাবিন ময়ুরী এবং উম্মে হাবিবা নামে দুজন শিক্ষার্থী তাদের ব্যক্তিগত আইডি থেকে দুই শিক্ষকের ছবিসহ ‘ এমন শিক্ষকের হাত ধরে কিভাবে এগুবে নারী শিক্ষা’ শিরোনামে পোস্ট দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে।

এছাড়া কমেন্টস বক্সে অনেকে এর প্রতিবাদ করতে সবাইকে আহবান জানান। এছাড়া ঘটনাটি জানার পর ক্যাম্পাস জুড়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

শিক্ষার্থী উম্মে হাবিবা ক্ষোভ প্রকাশ করে জানান, গত২১ অক্টোবর ওই কলেজে অনার্স ২০২০-২১ শিক্ষা বর্ষের একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বাচ্চা নিয়ে প্রবেশ করায় তাদের ৩জন মা ছাত্রীকে অনুষ্ঠান থেকে বের করে দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর কলেজের অধ্যক্ষ মঞ্জুরা বেগম ও একই বিভাগের সহকারী অধ্যাপক তাসলিমা খাতুন। এরপর ওই তিন ছাত্রী অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করলেও শুধু সাথে বাচ্চা থাকায় তাদের সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি।

ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এ বিষয়ে সহকারী অধ্যাপক তাসলিমা খাতুন বলেন, ওই অনুষ্ঠানে খুবই ছোট্ট বাচ্চারা কান্নাকাটি করায় অনুষ্ঠান বিঘ্ন হচ্ছিল তাই আমি তাদের সেখান থেকে বের হয়ে একটু ঘুরে আসতে বলেছি। তাদের সাথে ছবিও উঠেছি। বের করে দেয়া ঠিক না। আমি তাদের অনুরোধ করেছি মাত্র। তবে এখনো পোস্টটি দেখিনি তাই এই বিষয়ে কিছু বলতে পারছি না।

অধ্যক্ষ মঞ্জুরা বেগম বলেন, এমন কোনই ঘটনা ঘটেনি। আমি অল্পদিন হলো কলেজটিতে যোগদান করেছি। একটি মহল আমাকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। আপনি নাম ঠিকানা দেন। তাদের সাথে কথা বলি। তারা যে ভাষায় ফেসবুকে পোষ্ট দিয়েছে তা কোনও শিক্ষার্থীর ভাষা হতে পারেনা। কারো ইন্দনে ঐ কজন শিক্ষার্থী ষড়যন্ত্রে মেতে উঠেছে। আপনারা ষড়যন্ত্রের কারণ খুঁজে বের করেন।

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। ভুক্তভোগী শিক্ষার্থীদের যোগাযোগ করতে বলেছি। তাদের কাছে ঘটনা শুনে বিষয়টি খতিয়ে দেখবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com