ইসমাইল হোসেন চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনা চাটমোহর উপজেলায় বালুচর খেলার মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চাটমোহর উপজেলার ১১ টি ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থীদের মধ্যে আজ ২৫ অক্টোবর (সোমবার) দলীয় মনোনয়ন পত্র আনুষ্ঠানিক ভাবে হস্তন্তর করেন, পাবনা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন এমপি ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
যাদের দলীয় নৌকা প্রতীক প্রদান করলেন তিনারা হচ্ছেন, বিলচলন ইউনিয়নে আবুল কালাম আজাদ (ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি)। হান্ডিয়াল ইউনিয়নে রবিউল করিম (ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি)। গুনাইগাছা ইউনিয়নে নুরুল ইসলাম (ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি)। ডিবিগ্রাম ইউনিয়নে নবীর উদ্দিন (ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি)। মুলগ্রাম ইউনিয়নে রাশেদুল ইসলাম বকুল (ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি)। পার্শ্বডাঙ্গা ইউনিয়নে আজাহার আলী (ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি)।মথুরাপুর ইউনিয়নে শাহ আলম (ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক)। ছাইকোলা ইউনিয়নে নুরুজ্জামান (ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক)।নিমাইচড়া ইউনিয়নে নুরজাহান বেগম মুক্তি (ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক)। হরিপুর ইউনিয়নে মকবুল হোসেন (ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক)। এবং ফৈলজানা ইউনিয়নে হানিফ উদ্দিন (ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য)।
Leave a Reply