কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার গ্রাড়াগ্রাম ইউপি নির্বাচনে লড়াই হবে লাঙ্গল ও নৌকার মধ্যে এবারে লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে কাজ করছেন বর্তমান চেয়ারম্যান মারুফ হোসেন (অন্তিক)। জনসমর্থনে তার অবস্থান সবার উপরে। তার বাবা মরহুম মোসাদ্দেক হোসেন প্রথম চেয়ারম্যান হন ১৯৯২ সালে ২৬ অক্টোবর শেষ হয় ১৯৯৭ সালের ২৫ অক্টোবর। এবং তার পড়ে একটানা ১৮ বছর ধরে ১৯ ফেব্রুয়ারি ১৯৯৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে। বাধ্যক্য জনিত কারণে তিনি পরলোগ গমন করেন। বংশগত ভাবে তারা রাজনৈতিক পরিবারের সন্তান। সেবারে উপ-নির্বাচনে তার ছোট ছেলে মারুফ হোসেন অন্তিক বিপুল ভোটে জয় লাভ করেন। তার পড়ে ২০১৭ সালে অনুষ্ঠিত নির্বাচনে আবারো তিনি জয় লাভ করেন। এবারে নির্বাচনের বিষয়ে তার সাথে কথা বলে তিনি বলেন,নির্বাচনে হার -জিত থাকবে। তবে তিনি লাঙ্গল প্রতীক পেয়ে অনেক খুশি। তার বাবার মত তিনিও ধারাবাহী কতা ধরে রাখতে চান। সাধারণ জনগনের পাশে থেকে তার বাবার মত গরিব,দুঃখি মানুষের সেবা করাটা তার প্রধান লক্ষ্য।
তিনি আরোও বলেন আমি চেয়ারম্যান হওয়ার পর গাড়াগ্রাম ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ-কালর্ভাট সহ অনেক উন্নায়ন করেছি। তিনি তার ইউনিয়নে শতভাগ বয়স্ক ও বিধবা ভাতা নিশ্চিত করেন। তাই তিনি সকলের কাছে দোয়া এবং তার পাশে থেকে সকল শ্রীণির মানুষের কাছে তাদের মূল্যবান ভোট দেয়ার অনুরোধ করেছেন। তার পাশে রয়েছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।
তার বিপক্ষে মাঠে রয়েছেন মোজাহার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। গত বারেও তিনি নির্বাচন করেছিলেন কিন্তু তেমন কোন সাড়া পাননি। এবারে কি হয় তা আগে বলা মুশকিল। তিনিও শক্তভাবে মাঠে নেমেছেন। যে ভাবেই হক তিনি সচ্ছ ভোটে নির্বাচন করতে দৃঢ়বদ্ধ কর। তার সাথে রয়েছেন কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
Leave a Reply