রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে আওয়ামীলীগ নেতার দখল থেকে সরকারি খাল উদ্ধার করলেন পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন

ঝালকাঠিতে আওয়ামীলীগ নেতার দখল থেকে সরকারি খাল উদ্ধার করলেন পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আজাদ (বাদল) বাড়ী সংলগ্ন পাটিখালঘাটা খালে বাঁধ ও পাইলিং দিয়ে ভরাট করে গত তিন বছর যাবৎ নিজের সম্পত্তি দাবি করে ভোগ দখল করে আসছে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাকিব হোসেন ও কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারসহ প্রশাসনের একাধিক ব্যক্তি উপস্থিত থেকে খালের বাঁধটি কেটে দখল মুক্ত করেন।আজ ২৫ অক্টোবর সোমবার দুপুরে পানি উন্নয়ন বোর্ড বরিশালের উদ্যোগে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পাটিখালঘাটা খালের এ বাঁধ কাটা হয়। দীর্ঘ তিন বছর যাবৎ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আজাদ (বাদল) খালটিকে ভরাট করে নিজের সম্পত্তি দাবি করে সাইনবোর্ড টানিয়ে দেন। ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় জনগন কৃষি, মৎস্যসহ নানান সমস্যায় পড়েন। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড বাঁধ কেটে এবং খালটি দখল মুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড, ঝালকাঠির সহকারী প্রকৌশলী উত্তম কুমার সাহা, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল হোসেনসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানয়ি গন্যমান্য ব্যক্তি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com