সোহেল রানা, সাভার (ঢাকা):
সাভারের আশুলিয়ায় তুরাগ নদীর উপর ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
সোমবার (২৫ অক্টোবর) দুপুরে আশুলিয়া ইউনিয়নের রুস্তমপুর এলাকায় তুরাগ নদীর তীরে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। মানববন্ধনে এসময় রুস্তুমপুর,নয়াপাড়া.পাড়াগ্রাম, দামপাড়াসহ ৩০ টি গ্রামের প্রায় কয়েক শতাধিক মানুষ হাতে হাত ধরে মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, আশুলিয়ার রুস্তমপুর এলাকায় তুরাগ নদীর উপর ব্রীজ না থাকায় শতশত বছর ধরে প্রায় ৩০ টি গ্রামের মানুষ খেয়া নৌকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন। ব্রীজ না থাকায় স্কুল কলেজের শিক্ষার্থীসহ মানুষজন পড়েছে চরম দুর্ভোগে।
এসময় এলাকাবাসীর দুর্ভোগ কমাতে সরকারের কাছে তুরাগ নদীর উপর একটি ব্রীজ নির্মাণের দাবি জানানো হয়।
Leave a Reply