সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সদরপুরে ব্রাকের নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরন অনুষ্ঠিত

সদরপুরে ব্রাকের নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরন অনুষ্ঠিত

শিশির খাঁন,সদরপুর উপজেলা প্রতিনিধিঃ-

ফরিদপুরের সদরপুর উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে রয়েল ভ্যানিস এ্যাম্বাসি ও ব্র্যাক মাইগ্রেশন এর উদ্যোগে এ কর্মশালা হয়। মাইগ্রেশন এর জেলা সমন্বয়কারী খালিদ মোঃ সাইফুল্লাহ এর উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক মাহমুদ। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। তিনি বলেন, প্রতারিত এবং বিদেশ ফেরত অভিবাসীদের আইনগত সহায়তা এবং অর্থনৈতিক সহযোগীতা করে তাদের ঘুড়ে দাঁড়াতে সহযোগিতা করতে হবে। ব্র্যাক এ কাজে নিয়মিত সহযোগিতা করে যাচ্ছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, কৃষি কর্মকর্তা বিধান রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব কুমার দাস, ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আক্কাছ আলী, মোঃ নাসির উদ্দিন সরদার, ব্র্যাক মাইগ্রেশন কর্মকর্তা আঃ মজিদ, মোঃ মামুনুর রশিদসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বিদেশ ফেরত ক্ষতিগ্রস্থ সেরজন হোসেন কে তার ব্যবসা পরিচালনার জন্য ব্র্যাক এর পক্ষ থেকে ৫০হাজার টাকার চেক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com