সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুলাউড়া পৌরসভার সম্প্রীতি শোভাযাত্রা।

কুলাউড়া পৌরসভার সম্প্রীতি শোভাযাত্রা।

জাহিদুল ইসলাম ফেরদাউস।
কুলাউড়া প্রতিনিধি (মৌলভীবাজার)

কুলাউড়া পৌরসভার আয়োজনে কুলাউড়া শহরে এক সম্প্রীতি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের নেতৃত্বে সম্প্রীতি শোভাযাত্রা আয়োজন ও পরিচালনা করা হয়।

সম্প্রীতি শোভাযাত্রায় কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য, কুলাউড়া উপজেলা স্কাউট কমিশনার প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম, কুলাউড়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক গৌরা দে, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক খালেদ পারভেজ বখস, কুলাউড়া পৌর আওয়ামী লীগের সভাপতি খুরশিদ আলী, কুলাউড়া ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের চেয়ারম্যান মইনুল ইসলাম শামীম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, ব্যবসায়ী নেতা এইচডি রুবেল, মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক সামসু উদ্দিন বাবু, কুলাউড়া পৌরসভার কাউন্সিল, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন।

কুলাউড়া পৌর মেয়র সিপার উদ্দিন বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি বজায় রাখার লক্ষে সকল শ্রেণি-পেশার জনগণের অংশগ্রহণে পৌরসভার উদ্যোগে সম্প্রীতি শোভাযাত্রার আয়োজন করা হয়। তিনি শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের কৃতজ্ঞতা জানিয়ে সম্প্রীতি অটুট রাখার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com