বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তানোরে উগ্রবাদ প্রতিহতকরণে সচেতনতা প্রশিক্ষণ কর্মশালা

তানোরে উগ্রবাদ প্রতিহতকরণে সচেতনতা প্রশিক্ষণ কর্মশালা

সোহানুল হক পারভেজ তানোর,(রাজশাহী) :

স্বাস্থ্যবিধি মেনে রাজশাহীর তানোরে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ও উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ -এমকেপি কর্তৃক বাস্তবায়নাধীন ‘পিস’ প্রকল্পের আওতায় দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৪ অক্টোবর) রোববার সকাল সাড়ে ৯টার দিকে তানোর উপজেলা কৃষি অফিসারের হলরুমে ‘উগ্রবাদ প্রতিহতকরণ নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণ’ নামক দিন ব্যাপি কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় অত্র উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড সিপিএফ সদস্যগণের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য দেন, তানোর থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান।এতে স্বাগত বক্তব্যে মনিরা পারভীন তিনি উপস্থিত অতিথিদের স্বাগত জানান।

এতে উপস্থিত ছিলেন, মানব কল্যাণ পরিষদের প্রোগ্রাম অফিসার লাইলি খাতুন, উপজেলা কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম ও বশির আহমেদ। এছাড়াও কমিউনিটি পুলিশিং ফোরামের ২৫ জন বিভিন্ন কমিটির সদস্যগন দিনব্যপি কর্মশালায় অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ওসি তার বক্তব্যে বলেন, মূলত পুলিশ ও জনগনের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরির মাধ্যমে এলাকার মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক এবং নারী নির্যাতন রোধ উগ্র ও সন্ত্রাসবাদ মোকাবিলা করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ হলো কমিউনিটি পুলিশিং।

তিনি আরও বলেন, মূলত এলাকায় অপরাধ প্রতিরোধ ও আইন প্রয়োগে কমিউনিটি পুলিশিং কিভাবে তারা পুলিশকে সহায়তা করবে এবং করোনা পরিস্থিতিতে করনীয় বিষয়ে কর্মশালার মুখ্য উদ্দেশ্য।#সোহানুল হক পারভেজ তানোর রাজশাহী ২৫ অক্টোবর ২০২১

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com