ইয়ামিন হোসেন পাটোয়ারী,কালিয়াকৈরঃ
প্রায় ১০ বছর পর নির্বাচন হতে যাচ্ছে কালিয়াকৈর পৌরসভার। আসন্ন নির্বাচন ঘিরে এবারের নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ রেজাউল করিম রাসেল কে। এ উপলক্ষে গতকাল রবিবার বিকালে মোটরসাইকেল র্যালি, পথসভা, সহ আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ।
গতকাল রবিবার কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাস টার্মিনাল চত্বরে এই পথ সভায় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ আব্দুল রশিদ, উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ ওহাব মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি জনাব মোঃ হিরু মিয়া, এবং কালিয়াকৈর আওয়ামীলীগের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ।
কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর পৌরসভার নৌকা প্রতীকের মেয়র প্রার্থী জনাব মোঃ রেজাউল করিম রাসেল বলেন, আমাকে নৌকার মনোনয়ন দেয়া সর্বপ্রথম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বজায় রাখতে কালিয়াকৈরে নৌকার বিজয় আনতে হবে। তিনি আরও বলেন কালিয়াকৈর পৌরসভাকে ডিজিটাল পৌরসভা করতে নৌকার বিজয় যেমন দরকার তেমনি সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে আহ্বান করেন তিনি।
Leave a Reply