কুবি প্রতিনিধি:
জন্ম থেকেই হাটঁতে পারেন না। ভিটামিন এর অভাবে অবশ হয়ে যায় দুই পা। হুইল চেয়ারে বসেই করেন চলাচল। তবুও নিজের মেধাশক্তি আর মায়ের অনুপ্রেরণায় পার হয়েছেন স্কুল কলেজের গন্ডি। অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতাও।
বলছিলাম গুচ্ছ পদ্ধতির বি ইউনিট এর ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী শাহানাজ আক্তার এর কথা। রবিবার (২৪ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে অংশগ্রহণ করে এ শিক্ষার্থী।
শাহানাজ বলেন,”আমার এত দূর আসার পিছনে মায়ের অনুপ্রেরণা সবচেয়ে বেশি। যারা শিক্ষাবঞ্চিত ও শারীরিক ভাবে অক্ষম তাদের নিয়ে আমি ভবিষ্যতে কাজ করতে চাই।”
শাহানাজ এর মা নূরজাহান বেগম জানান, জন্ম থেকেই ভিটামিনের অভাবে শাহানাজের দুই পা অবশ। তার মেধা অনেক ভালো হওয়ায় সে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ধাপ পর্যন্ত আসতে পেরেছে।
তিনি আরো বলেন,”পড়ালেখা শেষ করার পরে আমার মেয়েকে যদি সরকার কোন চাকরির ব্যবস্থা করে দেয় তাহলে অনেক ভালো হবে।”
শাহানাজ কুমিল্লা জেলার লালমাই উপজেলার স্থানীয় বাসিন্দা।
Leave a Reply