শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নকলার আ’লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা

নকলার আ’লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা

নকলা (শেরপুর) প্রতিনিধি:

তৃতীয় ধাপে শেরপুরের নকলা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক নারী প্রার্থীসহ নতুন দুই জন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।

উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন ও পাঠাকাটা ইউনিয়নের জন্য নতুন প্রার্থী মনোনয়ন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারা হলেন বানেশ্বরদী ইউনিয়নের জন্য আঞ্জুমান আরা বেগম ও পাঠাকাটা ইউনিয়নের জন্য মো. আব্দুস ছালাম। আর বাকী ৭টি ইউপিতে পুরাতনরাই পেলেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন।

যেসকল প্রার্থীরা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তাঁরা হলেন- ১নং গনপদ্দী ইউনিয়নের জন্য মো. শামছুর রহমান (আবুল), ২নং নকলা ইউনিয়নে মো. আনিসুর রহমান (সুজা), ৩নং উরফা ইউনিয়নে মুহাম্মদ রেজাউল হক হীরা, ৪নং গৌড়দ্বার ইউনিয়নের জন্য মো. শওকত হুসেন খান (মুকুল), ৫নং বানেশ্বরদী ইউনিয়নে আঞ্জুমান আরা বেগম (রুমি), ৬নং পাঠাকাটা ইউনিয়নের জন্য মো. আব্দুস ছালাম, ৭নং টালকী ইউনিয়নে মো. বদরুজ্জামান (বদ্দি), ৮নং চরঅষ্টধর ইউনিয়নে মো. গোলাম রাব্বানী ও চন্দ্রকোনা ইউনিয়নের জন্য মো. সাজু সাইদ ছিদ্দিকী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com