সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মন্ডপ ও মন্দিরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

মন্ডপ ও মন্দিরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীসহ দেশের বিভিন্ন মন্ডপ ও মন্দিরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) নোয়াখালী শাখা।

রবিবার বেলা ১১টায় নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও সমাবেশ করা হয়।
বিএমএর’র সভাপতি ডা. এমএ নোমান, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুছ ছালাম, বিএমএর দপ্তর সম্পাদক ও স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান প্রমূখ।

এসময় বক্তাগণ, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন। ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক ঘটনার পূনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য প্রশাসন সহ সংশ্লিষ্টদের সজাগ থাকার আহবান জানান।

অপরদিকে, বেলা ১১টায় জেলার টাউন হল চত্বরে সাম্প্রদায়িক সন্ত্রাসে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সববেশ আয়োজন করা হয়। ঘাতক দালাল নির্মূল কমিটি, নোয়াখালী, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, নোয়াখালী ইউনিট, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড, নোয়াখালী, সার্জেন্ট জহুর-ওদুদ স্মৃতি সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট রবিবার সকালে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com