মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
সুনামগঞ্জে মহানবীকে নিয়ে আপত্তিকর পোষ্ট করায় যুবক গ্রেফতার

সুনামগঞ্জে মহানবীকে নিয়ে আপত্তিকর পোষ্ট করায় যুবক গ্রেফতার


মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-


মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কটুক্তি করে ফেইসবুকে পোস্ট করায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তি সনাতনধর্মাম্বলী কৌশিক রায় ভানু (১৭)। সে আমবাড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কৃপাসিন্ধু রায় ভানুর ছেলে।

শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজার থেকে তাকে আটক করা হয়। এ ঘঁনায় দোয়ারাবাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ, র‌্যাব মোতায়েন করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসীূ ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কৌশিক রায় তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেইসবুক) আইডি থেকে হযরত মোহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দেয়। এর কিছুক্ষণের মধ্যেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে দেখে তার বাবা পুলিশকে খবর দিয়ে নিজেই ছেলেকে পুলিশের হাতে ধরিয়ে দেন।
ঘটনার পর পরই এ পোস্টকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা তার বাড়ির পাশে ভীড় জমাতে থাকেন ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আমবাড়িবাজারে বিক্ষোভ মিছিল বের করেন। সব ধরনের সংহিতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশ, র‌্যাব ও প্রশাসনের লোকজন আমবাড়ি বাজারে এসে অবস্থান করে পরিস্থিতি শান্ত রাখেন। বিক্ষোভ মিছিল হলেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজ রবিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত অত্র এলাকায় পর্যাপ্ত পরিমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েম রয়েছে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ জানান, পোস্টদাতাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সকল ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন তৎপর রয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, ফেইসবুকে পোস্টদাতা কৌশিককে গোয়েন্দ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোন ধরনের অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে আমবাড়ি বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com