মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে করোনাকালীন সহায়তা ও মাস্ক বিতরণ

গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে করোনাকালীন সহায়তা ও মাস্ক বিতরণ

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ২১ জন ছাত্রীকে ২ লাখ ৭৫ হাজার টাকার করোনাকালীন সহায়তা এবং বর্তমান ছাত্রী ও শিক্ষক-কর্মচারীদের জন্য ১০০০ মাস্ক প্রদান করা হয়েছে।
২৩ অক্টোবর শনিবার দুপুরে গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের উদ্যোগে বিদ্যালয়টির হলরুমে এই সহায়তা ও মাস্ক প্রদান করা হয়।

প্রথমে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করা হয়।
এরপর কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয় এবং অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী আফরোজা বেগম লুপুর সভাপতিত্বে ও মাধবী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার বাণী, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান যোগাযোগ শাখার (এসটিএক্স) অবসরপ্রাপ্ত কর্মকর্তা সারা তাই ফুর শেলী এবং কুয়েত মিনিস্ট্রি অব হেলথের মেডিসিন কোয়ালিটি কন্ট্রোল ও রেজিস্ট্রেশন বিভাগের কেমিস্ট শাহানাজ বেগম শিমু।

পরে বিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান ২১ ছাত্রীকে তাদের চাহিদানুযায়ী বিভিন্ন অংকের নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।
শেষে বিদ্যালয়টির প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবের হাতে ১০০০ মাস্ক তুলে দেন প্রাক্তন শিক্ষার্থীরা। যা অতিথিগণ উপস্থিত সময়ে ছাত্রীদের মধ্যে বিতরণ করেন এবং পরবর্তীতে ছাত্রী ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিতরণ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রাক্তন ছাত্রী জয়া প্রসাদ ও ফারহানা জেসমিন ইতু এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন সিঙ্গাপুরের চানগাই এয়ারপোর্ট গ্রæপের আইটি প্রজেক্ট ম্যানেজার নূর আকনান রীতি ও সারাহ গ্লোবাল ফ্যাশান লিমিটেডের চেয়ারম্যান মোছা. জিনাত আফসানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com