শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রূপগঞ্জে ৯ বছরের শিক্ষার্থীকে ধর্ষনের পর হত্যা : গ্রেফতার-১

রূপগঞ্জে ৯ বছরের শিক্ষার্থীকে ধর্ষনের পর হত্যা : গ্রেফতার-১

মাহামুদুল হাসান নয়ন রূপগঞ্জ থানা প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিয়া(৯)কে অপহরনের পর ধর্ষন করে হত্যা করেছে এক পাষণ্ড । ঘটনাটি ঘটেছে ২৩ অক্টোবর শনিবার বিকালে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকায়।
রূপগঞ্জ থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া পাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুর রহমানের ছেলে অভিযুক্ত মোশারফ মিয়া(৪৫) নিহত সামিয়ার নানা সম্পর্কীয় আত্নীয়। সে সূত্রে বিভিন্ন সময় নিহতের বাড়িতে যাতায়াত ছিলো অভিযুক্তের। গত ২২ অক্টোবর শুক্রবার সকাল ৬টার দিকে সামিয়াকে নাস্তা খাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মোশারফ।পরে দুপুর হয়ে গেলেও বাড়িতে না ফেরায় বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করা হয়। এ সময় মোশাররফের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে সামিয়াকে অপহরন বিষয়ে একই দিন রাতে মোশারফকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।
রূপগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম জানান, সংশ্লিষ্ট অভিযোগপত্র পাওয়ার পর স্থানীয়দের সহযোগীতায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হই । পরে থানা হেফাজতে এনে মোশাররফকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করে সে। পরে তার দেয়া তথ্যে ২৩ অক্টোবর শনিবার বিকালে উপজেলার জাঙ্গীর কবরস্থান এলাকার আনন্দ হাউজিংএর বালির মাঠ থেকে সামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটির ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএফএম সায়েদ বলেন, শিশু সামিহাকে অপহরণ করেছে মর্মে একটি অভিযোগ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত আসামীকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করি। এ সময় অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হই। পরে ওই অভিযুক্তের দেয়া তথ্যের ভিত্তিতে জাঙ্গীর এলাকার বালির মাঠের কাঁশবন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। অভিযুক্তকে আরো জিজ্ঞাসাবাদ করার পর আরো কোন ব্যক্তি জড়িত থাকলে তাকেও দ্রুত আইনের আঁওতায় আনা হবে। এ বিষয়ে নিহতের মা পারুল বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com